রাধানগরে দোকানের পেছনের ঘর থেকে ওষুধ ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধা 
২৬ অক্টোবর: রবিবার দুপুরে কুমারগ্রাম ব্লকের রাধানগর এলাকায় উদ্ধার হল এক ওষুধ ব্যবসায়ীর ঝুলন্ত দেহ। ঘটনার জেরে এলাকায় ব্যাপক শোরগোল পড়েছে। জানা গিয়েছে, মৃতের নাম হরিপদ দাস, বয়স ৫৭। তিনি বারবিশার বাসিন্দা। রাধানগরে হরিপদ দাসের ওষুধে দোকান রয়েছে। ওই দোকানের পেছনের ঘরে তাঁকে এদিন ঝুলন্ত অবস্থায় দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বারবিশা ফাঁড়ির পুলিশ। পুলিশ সবদিক খতিয়ে দেখে ঝুলন্ত দেহ উদ্ধার করে। সোমবার দেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠাবে পুলিশ। পুলিশ জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। পারিবারিক কোনও অশান্তির কারণে এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।
