বারবিশায় তৃণমূল কংগ্রেসের বুথ লেভেল এজেন্ট-২ দের নিয়ে কর্মশাল হল।
বাবুল সরকার, বারবিশা, ৩ নভেম্বর: সোমবার কুমারগ্রাম ব্লকের বারবিশায় বুথ লেভেল এজেন্ট-২ দের নিয়ে কর্মশালা করল তৃণমূল কংগ্রেস। বারবিশার দক্ষিণ রামপুরের একটি বেসরকারি ভবনে আয়োজিত ওই কর্মশালাতে উপস্থিত ছিলেন তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ প্রকাশ চিকবড়াইক, দলের জেলা চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা, প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী সহ অন্যরা। জানা গিয়েছে, এদিনের কর্মশালায় কুমারগ্রাম বিধানসভার অন্তর্গত ১৮টি গ্রাম পঞ্চায়েতের বুথ লেভেল এজেন্টরা অংশ নেন। তৃণমূলের জেলা সভাপতি প্রকাশ চিকবড়াইক বলেন, ‘দলের বিএলএ-২ দের নিয়ে নির্বাচনী তালিকা সংক্রান্ত কর্মশালা করা হল। বিএলএ’রা কীভাবে তাদের কাজ করবেন, সেই বিষয়ে কর্মশালায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে।’
