বন বিভাগের অভিযানে বাজেয়াপ্ত চোরাই কাঠ
কুমারগ্রাম, ২৫জুন:-গোপন সূত্রের খবরের ভিত্তিতে কুমারগ্রাম ব্লকের চেংমারি গ্রাম পঞ্চায়েতের অন্তরগত ঘাকশাপাড়া এলাকায় অভিযান চালায় বন বিভাগের ঘোড়ামারা বিটের বন কর্মীরা।অভিযানে মোট ২০সেএফটি চোরাই কাঠ উদ্ধার করে বন বিভাগ যার আনুমানিক বাজার মূল্য ৬০হাজার টাকা।তবে অভিযানে কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নাই বলে জানিয়েছে বন বিভাগের কর্মীরা। ঘোড়ামারা বিটের বিট অফিসার নুর ইসলাম শেখ জানান এদিন গোপন সূত্রের খবরের ভিত্তিতে ঘাকসাপাড়া এলাকায় অভিযান চালানো হয়, অভিযানে মোট ২০সেএফটি চোরাই সেগুন ও জারুল কাঠ বাজেয়াপ্ত করা হয়।
প্রতিনিধি দীপঙ্কর রায়ের রিপোর্ট।
