বড় দলদলির শিববাড়ি মোড়ে সিসি রোডের নির্মাণকাজের সূচনা হল
নিজস্ব সংবাদদাতা, কুমারগ্রাম, ২৩ নভেম্বর: রবিবার কুমারগ্রাম ব্লকের চেংমারি গ্রাম পঞ্চায়েতের শিববাড়ি মোড় এলাকায় একটি সিসি রোডের নির্মাণকাজের সূচনা হল। জানা গিয়েছে, পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দকৃত ২ লাখ ৪৯ হাজার ৯৬৪ টাকা ব্যয়ে ১০৮ মিটার ওই রাস্তাটি তৈরি করা হবে। এদিন রাস্তার নির্মাণকাজের সূচনায় উপস্থিত ছিলেন কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সদস্যা বীথিকা বর্ধন ধর, তৃণমূল কংগ্রেসের চেংমারি অঞ্চল সভাপতি প্রভাস ঈশ্বরারী সহ অন্যরা। জানা গিয়েছে, ওই রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। বর্ষাকালে ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। অবশেষে এদিন ওই রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয়রা।
