পাকরিগুড়ি এলাকায় সংকোশ নদী থেকে চোরাই শাল ও সেগুন কাঠ বাজেয়াপ্ত করল বন বিভাগ
বাবুল সরকার, কামাখ্যাগুড়ি, ৩১ অক্টোবর: কুমারগ্রাম ব্লকের অসম-বাংলা সীমানার পাকরিগুড়ি এলাকায় সংকোশ নদীতে অভিযান চালিয়ে চোরাই শাল ও সেগুন কাঠ বাজেয়াপ্ত করল বন বিভাগ। বন বিভাগের কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জ ও ভল্কা রেঞ্জের বনকর্মীরা যৌথভাবে অভিযান চালিয়ে ১০০ সিএফটি চোরাই শাল ও সেগুন কাঠ বাজেয়াপ্ত করেছেন। নদীপথে চালির মাধ্যমে চোরাই কাঠ গুলি পাচার করা হচ্ছিল। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে বনকর্মীরা সংকোশ নদীতে অভিযান চালান। অভিযানে মেলে সাফল্য। চোরাই কাঠ গুলি বন বিভাগের কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জ অফিসে আনা হয়েছে। বাজেয়াপ্ত হওয়া চোরাই কাঠের আনুমানিক বাজারমূল্য তিন লাখ টাকা। ঘটনার তদন্ত শুরু করেছে বন বিভাগ।
