পুকুর থেকে উদ্ধার হল ছয় মাস তিন দিনের শিশু কন্যা মৃতদেহ । এমনটাই জানা গেছে শুক্রবার রাত বারোটা নাগাদ। আলিপুরদুয়ার জেলা শহরের জংশন চেচাখাতা ডি এস কলোনির শিশু দেবদৃতা ঘোষ বাড়ি থেকে চুরি হয়ে গেছে এমনটাই বলছেন তার মা পূজা দে ঘোষ। শিশু চুরির ঘটনার পরেই আলিপুরদুয়ার জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবংশী সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। আলিপুরদুয়ার জেলা জুড়ে তদন্ত শুরু করে। জেলার বিভিন্ন প্রান্তে বসানো হয় নাকা চেকিং । শিশু চুরির ঘটনা নিয়ে তদন্ত করতে পুলিশ স্নিফার ডগ দিয়ে তল্লাশি শুরু করে। অবশেষে অধিক রাতে বাড়ির পাশে পুকুর থেকে শিশু কন্যার মৃতদেহ উদ্ধার করতে পারে পুলিশ। দীর্ঘ জিজ্ঞাসা বাদের পর শিশু কন্যার মা স্বীকার করে সে নিজেই তার শিশু কন্যাকে মেরে জলে ফেলে দিয়েছে। অধিক রাত পর্যন্ত এলাকায় প্রচুর পরিমাণ জনতার ভিড় রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এর পেছনে আরো কারো মদত রয়েছে কিনা তাই নিয়ে জিজ্ঞাসাবাদ করছে শিশু কন্যার মাকে। যদিও শিশু কন্যার পরিবারের দাবি তার মা মানসিক ভারসাম্যহীন অবস্থায় আছেন বেশ কিছুদিন যাবৎ। তবে পুরো বিষয় নিয়ে আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপারের তত্ত্বাবধানে তদন্ত চলছে। এদিকে ঘটনা ঘটার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ রহস্য উদ্ধার করায় জেলা পুলিশকে সাধুবাদ জানিয়েছেন শহরের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষেরা। 
