ধনতলিটাপুতে বাড়ি থেকে গৃহবধূর ঝু*ল*ন্ত দে*উদ্ধার।
বাবুল সরকার, কামাখ্যাগুড়ি, ৩ নভেম্বর: কুমারগ্রাম ব্লকের খোয়ারডাঙা-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ধনতলিটাপুতে বাড়ি থেকে এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হল। ঘটনার জেরে এলাকায় ব্যাপক শোরগোল পড়েছে। সোমবার আলিপুরদুয়ার জেলা হাসপাতালের মর্গে দেহের ময়নাতদন্ত হয়েছে। জানা গিয়েছে, মৃতার নাম আরতি চৌধুরী, বয়স ২৮। রবিবার আরতি চৌধুরীকে বাড়িতে ঝুলন্ত অবস্থায় দেখেন পরিবারের সদস্যরা। তাঁকে উদ্ধার করে কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক ওই গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন। কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ হাসপাতাল থেকে দেহ উদ্ধার করে। সোমবার আলিপুরদুয়ার জেলা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত হয়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
