কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়ির ওসি পদে দায়িত্বভার গ্রহণ করলেন সাব-ইন্সপেক্টর সুবিমল বর্মন
বাবুল সরকার, কামাখ্যাগুড়ি, ১ নভেম্বর: কুমারগ্রাম থানার অন্তর্গত কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়ির ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন সাব-ইন্সপেক্টর সুবিমল বর্মন। এর আগে তিনি জয়গাঁ থানাতে কর্মরত ছিলেন। এদিকে, কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়ির ওসি সাব-ইন্সপেক্টর প্রদীপ মণ্ডলকে আলিপুরদুয়ার পুলিশ লাইনে বদলি করা হয়েছে। জানা গিয়েছে, গত বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলা পুলিশের পক্ষ থেকে জেলার অন্তর্গত বিভিন্ন স্থানে কর্মরত ২১ জন সাব-ইন্সপেক্টরের বদলির নির্দেশ জারি করা হয়। ওই নির্দেশিকাতে সাব-ইন্সপেক্টর সুবিমল বর্মনকে কামাখ্যাগুড়ি ফাঁড়ির ওসি পদে দায়িত্ব দেওয়া হয়। শুক্রবার তিনি কামাখ্যাগুড়ি ফাঁড়ির ওসি পদে দায়িত্বভার গ্রহণ করেছেন।
