পরিবেশ বাঁচাতে পথে নামল ডিওয়াইএফআই, কুমারগ্রামে রাজ্য সম্পাদকের উপস্থিতিতে লিফলেট বিলি
বাবুল সরকার, কুমারগ্রাম, ২৯ অক্টোবর: পরিবেশ বাঁচাতে পথে নামল বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই। বুধবার সংগঠনের রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহার উপস্থিতিতে কুমারগ্রাম বাজারে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিলি করা হল। রাজ্য সম্পাদক ছাড়াও ছিলেন সংগঠনের আলিপুরদুয়ার জেলা সম্পাদক প্রশান্ত ঘোষ, জেলা সভাপতি ভাস্কর রায় সহ অন্যরা। কীভাবে পরিবেশ ধ্বংসের দিকে যাচ্ছে, এর জন্য কী কী করণীয় – এইসব বিষয় বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে ওই লিফলেটে। সেই লিফলেট সাধারণ মানুষের হাতে তুলে দিয়ে ডিওয়াইএফআই-এর আন্দোলনে পাশে থাকার আহ্বান জানানো. হয়। ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা বলেন, ‘জঙ্গলের গাছ কেটে সাফ করে দেওয়া হচ্ছে। নদী থেকে বালি-পাথর লুঠ করা হচ্ছে। নদীর গতিপথ পরিবর্তন হয়ে যাচ্ছে। যখন-তখন বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। যারা নদী, গাছ, জমি লুঠ করছে তাদের বিরুদ্ধে আমরা পথে নেমেছি। সাধারণ মানুষকে আমাদের আন্দোলনে এগিয়ে আসার আহবান জানিয়ে লিফলেট বিলি করা শুরু হয়েছে। পরিবেশ রক্ষায় আমাদের আন্দোলন চলবে। বিভিন্ন স্থানে লিফলেট বিলি করা হবে। আমাদের কর্মীরা হাট-বাজারে, জনবহুল স্থানে ওই কর্মসূচি করবেন।’
