বড় দলদলিতে শ্মশানঘাট তৈরির দাবিতে সরব এলাকাবাসী
নিজস্ব সংবাদদাতা, কুমারগ্রাম: কুমারগ্রাম ব্লকের চেংমারি গ্রাম পঞ্চায়েতের বড় দলদলিতে শ্মশানঘাট তৈরির দাবিতে সরব হয়েছেন এলাকার সাধারণ মানুষ। শ্মশানঘাট না থাকার কারণে মৃতদেহ সৎকার করতে গিয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে এলাকার বাসিন্দাদের। এই পরিস্থিতিতে দাবি উঠেছে, এলাকায় শ্মশানঘাট তৈরির। বড় দলদলিতে শ্মশানঘাট না থাকার কারণ রায়ডাক নদীর তীরে মৃতদেহ সৎকার করতে হচ্ছে। এতে নদীর জল যেমন দূষিত হচ্ছে, ঠিক তেমনই এলাকার পরিবেশও দূষিত হচ্ছে। এই সমস্যা সমাধানের জন্য এগিয়ে আসুক প্রশাসন – এমনটাই দাবি জানান স্থানীয়রা।
