বারবিশার পূর্ব চকচকায় সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করল ৪টি পরিবারের ১৫ জন সদস্য
বাবুল সরকার, বারবিশা, ১২ কুমারগ্রাম ব্লকের ভল্কা-বারবিশা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব চকচকার ৪টি পরিবার সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করল। জানা গিয়েছে, পূর্ব চকচকা মৌজার ১০/৯৮ নম্বর বুথের ৪টি পরিবারের ১৫ জন সদস্য সিপিএম থেকে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করেছে। তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন দলের নেতৃত্ব। যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জয়প্রকাশ বর্মন, তৃণমূলের ভল্কা-বারবিশা ১ নম্বর অঞ্চল সভাপতি জয়শঙ্কর দাস, অঞ্চল চেয়ারম্যান প্রদীপ দাস, টিএমসিপির ব্লক সভাপতি বিকি দাস সহ অন্যরা। তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, সিপিএম নেত্রী সোনালি দে’র নেতৃত্বে ৪টি পরিবার তৃণমূলে যোগ দিয়েছে। এই যোগদানের ফলে এলাকায় দলের শক্তি বাড়ল। এই বিষয়ে সিপিএমের ভল্কা-বারবিশা এরিয়া সম্পাদক মদনচন্দ্র দাস বলেন, ‘দলবদলের বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখব।’
