শিববাড়ি ডুয়ার্স কমিউনিটি ডেভলপমেন্ট সোসাইটির ব্যবস্থাপনায় মহিলা ফুটবল প্রতিযোগিত
করম পূজা উপলক্ষে একদিবসীয় মহিলা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল কুমারগ্রাম ব্লকের চেংমারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিববাড়ি এস, পি,পি স্কুল ময়দানে।ডুয়ার্স কমিউনিটি ডেভলপমেন্ট সোসাইটির ব্যবস্থাপনায় খেলাটি অনুষ্টিত হয়। মোট ৮টি মহিলা ফুটবল দল অংশগ্রহণ করে ঐ খেলায়। ফুটবল প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন কুমারগ্রাম ব্লক সভাপতি-সুদয় নার্জিনারি, পঞ্চায়েত সমিতির সভাপতি-জুলি লামা, বন ও ভূমি কর্মাদক্ষ-জয়ন্ত কর্জি, INTTUC ব্লক সভাপতি তরুণ দাস, চেংমারি অঞ্চলের প্রধান সুমিতা ঈশ্বরারি, উপ প্রধান দীপক রায়, চেংমারি অঞ্চল সভাপতি প্রবাস ঈশ্বরারি সহ অনন্যারা। ফুটবল প্রতিযোগিতা শুরুর আগে জাতীয় পতাকা ও সোসাইটির পতাকা উত্তোলন করা হয় তারপর ফুটবলে লাঠি দিয়ে খেলার উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির সভাপতির জুলি লামা। ফাইনালে মাঠে নামে রাজাভাতখাওয়া গার্লস ফুটবল একাডেমি বনাম রায়ডাক FC।ফাইনালে রায়ডাক FC কে ১-০গোলে হারায় রাজাভাতখাওয়া গার্লস ফুটবল একাডেমি। ফাইনালে বেস্ট প্লেয়ার ও বেস্ট গোলকিপার হয় রাজাভাতখাওয়ার মলিতা মুন্ডা ও সিণুকা মুন্ডা।চ্যাম্পিয়ন ও রানার উভয় দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।মহিলা ফুটবল খেলাকে ঘিরে ব্যাপক উৎসাহ দেখা যায় এলাকার মানুষদের মধ্যে। মাঠে দর্শকদের ভিড় ছিলো চোখে পরার মতো।
