মাদকমুক্ত সমাজ গড়তে আলিপুরদুয়ার জেলা পুলিশের উদ্যোগে স্কুলে আলোচনা শিবির -জয়দেব দেবনাথ,খোয়ারডাঙা।
মাদকমুক্ত সমাজ গড়তে আলিপুরদুয়ার জেলা পুলিশের উদ্যোগে খোয়ারডাঙ্গা জলনেশ্বরী হাই স্কুলে আলোচনা শিবির অনুষ্ঠিত হল।
যুব সমাজকে মাদকের কুপ্রভাব থেকে রক্ষা করতে এবং সচেতনতার প্রচার করতেই আলিপুরদুয়ার জেলা পুলিশের এই প্রচেষ্টা যার নাম দেওয়া হয়েছে ‘শ্যাটার দ্য সাইলেন্স’ । স্কুলে এই ধরনের কর্মসূচি করার কারন হল আগামীদিনের ভবিষ্যত হল এই ছাত্র-ছাত্রীরা আবার অনেক ক্ষেত্রেই দেখা যায় স্কুল স্তর থেকে মাদকের নেশায় আসক্ত হয়ে পরে অনেকেই ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলার ডিএসপি(ডিআইবি) বিশ্বজিৎ মজুমদার, কামাখ্যাগুড়ি পুলিস ফাঁড়ির ওসি প্রদীপ মন্ডল,বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরুপ বসুমাতা সহ অন্য পুলিশকর্মী এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।
স্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করে,ছাত্রীরা সবাই স্কুলের কন্যাশ্রী ক্লাবের সদস্যা।অনুষ্ঠানে ছাত্র- ছাত্রীর উৎসাহ লক্ষ্য করা যায়।
