বারবিশা বিবেকানন্দ ক্লাবের মেলার মুক্তমঞ্চে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হল।
বাবুল সরকার, বারবিশা, ৩০ অক্টোবর: কুমারগ্রাম ব্লকের বারবিশায় আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হল। আলিপুরদুয়ার জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পরিচালনায় বৃহস্পতিবার সন্ধ্যায় ওই শিবিরটি করা হয়। উল্লেখ্য, বারবিশায় স্থানীয় বিবেকানন্দ ক্লাবের ব্যবস্থাপনায় বারবিশা হাইস্কুল মাঠে ৫৬তম বর্ষ কালীপুজো উপলক্ষে ১৩ দিনের মেলা অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার মেলার ১০ম দিনে মেলার মুক্তমঞ্চে আইনি সচেতনতা শিবিরটি করা হয়। সেখানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব শ্বেতা শ্রীবাস্তব, রিটেনার লইয়ার ভাস্কর রায়। আইনি সচেতনতা শিবিরে সাধারণ মানুষকে আইনি বিভিন্ন বিষয়ে সচেতন করা হয়। সাধারণ মানুষ কীভাবে, কোথায় আইনি পরিষেবা পাবেন, সেসব বিষয়ে শিবিরে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এছাড়াও নারী পাচার, শিশু পাচার, বাল্য বিবাহ সহ নানা বিষয়ে মানুষকে সচেতন করা হয়েছে।
