বারবিশার বিবেকানন্দ ক্লাবের ৫৬তম বর্ষ ঐতিহ্যবাহী কালীপুজোর মেলার মুক্তমঞ্চে অনুষ্ঠিত হল রক্তদান শিবি
বাবুল সরকার, বারবিশা, ২৮ অক্টোবর: মঙ্গলবার কুমারগ্রাম ব্লকের বারবিশার বিবেকানন্দ ক্লাবের ৫৬তম বর্ষ ঐতিহ্যবাহী কালীপুজোর মেলার মুক্তমঞ্চে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। এদিন বিকেল নাগাদ শিবির শেষ হয়। শিবিরে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল ব্লাড ব্যাঙ্কের কর্মীরা রক্ত সংগ্রহ করেন। মোট ৪২ জন শিবিরে রক্তদান করেছেন বলে ক্লাবের তরফে জানানো হয়েছে। রক্তদাতাদের হাতে এদিন তুলে দেওয়া হয়েছে শংসাপত্র। বারবিশার বিবেকানন্দ ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্করকুমার ঘোষ বলেন, ‘৫৬তম বর্ষ কালীপুজোর মেলার ৮ম দিনে রক্তদান শিবির করা হল। সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবে প্রতি বছর এই ধরনের শিবির করা হয়। আগামী ২ নভেম্বর পর্যন্ত মেলা চলবে।’
