চেংমারিতে তৃণমূলের শাখা সংগঠন গুলির ব্লক সভাপতিদের সংবর্ধনা জানানো হ
নিজস্ব সংবাদদাতা, কুমারগ্রাম: শনিবার তৃণমূল কংগ্রেসের চেংমারি অঞ্চলের পক্ষ থেকে তৃণমূলের সদ্য দায়িত্বপ্রাপ্ত শাখা সংগঠন গুলির ব্লক সভাপতিদের সংবর্ধনা জানানো হল। তৃণমূল যুব কংগ্রেসের ব্লক সভাপতি বিপ্লব সরকার, তৃণমূল মহিলা কংগ্রেসের ব্লক সভানেত্রী অরুণা লাকরা ও আইএনটিটিইউসি’র ব্লক সভাপতি তরুণকুমার দাসকে এদিন সংবর্ধনা জানানো হয়েছে। এছাড়াও এদিন চেংমারি গ্রাম পঞ্চায়েতের ৫টি পরিবার তৃণমূলে যোগদান করেছে। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি জুলি লামা, পঞ্চায়েত সমিতির বন ও ভূমি সংস্কার কর্মাধ্যক্ষ জয়ন্তকুমার কার্জি, দলের অঞ্চল সভাপতি প্রভাস ঈশ্বরারী, চেংমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিতা ঈশ্বরারী, উপপ্রধান দীপক রায় সহ অন্যরা।
