ঘাকসাপাড়া কুরুখ সেওয়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে করমপুজো, রোপন করা হল ৭ ধরনের শস্য দান
নিজস্ব সংবাদদাতা, কুমারগ্রাম: আগামী ৩ সেপ্টেম্বর কুমারগ্রাম ব্লকের চেংমারি গ্রাম পঞ্চায়েতের ঘাকসাপাড়া কুরুখ সেওয়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে করমপুজো। করমপুজো উপলক্ষে বৃহস্পতিবার নদী থেকে বালি সংগ্রহ করা হল। এলাকার কিশোরীরা নিয়ম-নিষ্ঠা মেনে এদিন নদী থেকে বালি সংগ্রহ করে। এরপর এদিন ওই বালিতে সাত ধরনের শস্য দানা রোপন করা হয়েছে। ঘাকসাপাড়া কুরুখ সেওয়া সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩ সেপ্টেম্বর মহাসমারোহে করমপুজো অনুষ্ঠিত হবে। করমপুজো উপলক্ষে আদিবাসী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে। করমপুজোকে সুন্দর ও সার্থক করে তুলতে জোরকদমে চলছে প্রস্তুতি।
