খোয়ারডাঙায় ডিওয়াইএফআই-এর জেলা কনভেনশন ও প্রকাশ্য সভা অনুষ্ঠি
রবিবার কুমারগ্রাম ব্লকের খোয়ারডাঙায় বাম যুব সংগঠন ডিওয়াইএফআই-এর আলিপুরদুয়ার জেলা কনভেনশন অনুষ্ঠিত হল। এদিন খোয়ারডাঙা জলেশ্বরী হাইস্কুলে সংগঠনের পতাকা উত্তোলন ও শহিদবেদিতে মাল্যদানের মধ্য দিয়ে কনভেনশনের সূচনা হয়। এরপর সন্ধ্যায় খোয়ারডাঙায় অনুষ্ঠিত হয় প্রকাশ্য সভা। সেখানে প্রধান বক্তা হিসেবে ছিলেন ডিওয়াইএফআই-এর প্রাক্তন রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র। এছাড়াও উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই-এর রাজ্য কমিটির সদস্য বাপন গোপ, জেলা সম্পাদক প্রশান্ত ঘোষ, জেলা সভাপতি ভাস্কর রায় সহ অন্যরা। উল্লেখ্য, আগামী ২১-২৩ জুন মুর্শিদাবাদের বহরমপুরে সংগঠনের ২০তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। রাজ্য সম্মেলনকে সামনে রেখে এদিন জেলা কনভেনশন করা হল।
