কসবা ধর্ষণ কাণ্ড সহ নানা ইস্যুতে বিজেপির কুমারগ্রাম থানা ঘেরাও কর্মসূচ
নিজস্ব সংবাদদাতা, কুমারগ্রাম, ২৯ জুন: কসবা ধর্ষণ কাণ্ড সহ নানা ইস্যুতে রবিবার কুমারগ্রাম থানা ঘেরাও কর্মসূচি করল বিজেপি। এদিন দুপুরে মিছিল করে থানার সামনে আসেন বিজেপির নেতা-কর্মীরা। এরপর থানা ঘেরাও করে চলে বিক্ষোভ। থানা ঘেরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা, কুমারগ্রামের বিধায়ক মনোজকুমার ওরাওঁ, বিজেপির আলিপুরদুয়ার জেলা সভাপতি মিঠু দাস, দলের রাজ্য কমিটির সদস্য তথা প্রাক্তন সাংসদ দশরথ তির্কি সহ অন্যরা। কসবা ধর্ষণ কাণ্ডে জড়িতদের কঠোর শাস্তি প্রদান, পুলিশকে নিরপেক্ষতার সঙ্গে কাজ করা সহ নানা দাবি জানানো হয় বিজেপির পক্ষ থেকে। বিজেপি নেতৃত্ব এদিন অভিযোগ করে বলেন, তৃণমূল নেতাদের অঙ্গুলিহেলনে বেছে বেছে বিজেপি নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা করছে পুলিশ। পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে বলে এদিন দাবি জানান বিজেপি নেতৃত্ব। আগামীদিনে এইসব ইস্যুতে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে।
