হেমাগুড়িতে এক যুবকের অস্বা*ভাবিক মৃ*ত্যু*তে চাঞ্চল্য।
হেমাগুড়ি:১৬সেপ্টেম্বর:-কুমারগ্রাম ব্লকের চেংমারি গ্রাম পঞ্চায়েতের হেমাগুড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়।মৃতের নাম পঙ্কজ মোচারী, বয়স ২৩। জানা গিয়েছে, এদিন সকালে বাড়ির গোয়াল ঘড়ে পঙ্কজকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার পরিবারের সদস্যরা।তৎক্ষণাৎ খবর দেওয়া হয় কুমারগ্রাম থানায়। খবর পেয়ে ঘটনাস্তলে ছুটে আসে কুমারগ্রাম থানার পুলিশ। পুলিশ এসে ঝুলন্ত দেহ উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। পঙ্কজের পরিবার সূত্রে জানাযায় যে সে খানিকটা মানসিক ভারসাম্য ছিলো।পঙ্কজের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে কুমারগ্রাম থানার পুলিশ।কি বললেন মৃতের পরিবারের সদস্য আসুন শুনে নেই তার বক্তব্য।
