ঘাকসাপাড়ায় পেভার ব্লকের রাস্তার নির্মাণকাজের সূচনা করলেন রাজ্যসভার সাংসদ প্রকাশ চিকবড়াই
নিজস্ব সংবাদদাতা, কুমারগ্রাম, ১৭ জুন: মঙ্গলবার কুমারগ্রাম ব্লকের চেংমারি গ্রাম পঞ্চায়েতের ঘাকসাপাড়ায় দুই কিলোমিটার রাস্তার নির্মাণকাজের সূচনা করলেন রাজ্যসভার সাংসদ প্রকাশ চিকবড়াইক। এদিন ফিতে কেটে ওই রাস্তার নির্মাণকাজের সূচনা করেন সাংসদ। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জয়প্রকাশ, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ধীরেশচন্দ্র রায়, পঞ্চায়েত সমিতির বন ও ভূমি সংস্কার কর্মাধ্যক্ষ জয়ন্তকুমার কার্জি, চেংমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিতা ঈশ্বরারী সহ অন্যরা। জানা গিয়েছে, ঘাকসাপাড়া মিশন মাঠ থেকে এনজিও পিডব্লিউডি মোড় পর্যন্ত ২ কিলোমিটার ওই রাস্তাটি উত্তরবঙ্গ উন্নয়ন বিভাগের বরাদ্দকৃত ২ কোটি ৬৮ লাখ টাকায় নির্মাণ করা হবে। সাংসদ প্রকাশ চিকবড়াইক বলেন, ‘এই এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, রাস্তাটি তৈরির। পেভার ব্লক দিয়ে রাস্তাটি তৈরি করা হবে।’
