কামাখ্যাগুড়ি শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সংঘের ব্যবস্থাপনায় ২য় বর্ষ জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হ
বাবুল সরকার, কামাখ্যাগুড়ি, ৩১ অক্টোবর: শুক্রবার কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়িতে কামাখ্যাগুড়ি শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সংঘের ব্যবস্থাপনায় দ্বিতীয় বর্ষ জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হল। বৃহস্পতিবার সন্ধ্যায় শোভাযাত্রা করে জগদ্ধাত্রী প্রতিমা মণ্ডপে আনা হয়েছিল। শুক্রবার সকাল থেকে শুরু হয় পুজো। পুজো শেষে দুপুর নাগাদ পুষ্পাঞ্জলি হয়। বিকেলের দিকে ভক্তদের মধ্যে প্রসাদ বিলি করা হয়েছে। এছাড়াও এদিন অপরাহ্ন পুজো, হোম ও আরতি সম্পন্ন হয়েছে। কামাখ্যাগুড়ি শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সংঘের তরফে জানানো হয়েছে, শনিবার শোভাযাত্রা করে প্রতিমা বিসর্জন দেওয়া হবে।
