এসআইআর ও সিএএ নিয়ে কুমারগ্রামে বিজেপির কুমারগ্রাম-২ নম্বর মণ্ডলের কর্মশালা অনুষ্ঠিত হল
বাবুল সরকার, কুমারগ্রাম, ৬ নভেম্বর: এসআইআর ও সিএএ নিয়ে কুমারগ্রামে বিজেপির কুমারগ্রাম-২ নম্বর মণ্ডলের কর্মশালা অনুষ্ঠিত হল। বৃহস্পতিবার কুমারগ্রাম মদনসিং হাইস্কুলে কর্মশালাটি করা হয়েছে। কর্মশালাতে ছিলেন বিজেপির কুমারগ্রাম-২ নম্বর মণ্ডল সভাপতি নলিত দাস, দলের কুমারগ্রাম বিধানসভা কনভেনর বিজয় বড়ুয়া, বিজেপির আলিপুরদুয়ার জেলা কমিটির সদস্য লুইস কুজুর, দলের কুমারগ্রাম বিধানসভার ইনচার্জ দেবাশিস দাস সহ অন্যরা। জানা গিয়েছে, এসআইআর ও সিএএ নিয়ে দলের বিএলএ-২ রা কীভাবে কাজ করবেন, সেই বিষয়ে কর্মশালায় বিস্তারিত আলোচনা করা হয়। কারা সিএএ’র আওতায় আবেদন করবেন, কীভাবে সেই আবেদন করতে হবে, তা নিয়েও আলোচনা হয়। জানা গিয়েছে, শুক্রবার কুমারগ্রাম-২ নম্বর মণ্ডলে দলের পক্ষ থেকে বন্দে ভারত পদযাত্রা করা হবে। ওই কর্মসূচিকে সফল করার বিষয়েও এদিন আলোচনা হয়েছে।
